1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারওয়ান বাজারে ২৮৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারওয়ান বাজারে ২৮৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি

নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। রোববার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে কারওয়ান বাজার মিডিয়া গলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

সম্প্রতি র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত সংবাদ যাচাইয়ের লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত র‌্যাব-২ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!