1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত ১ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত ১

প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণের সময় সেলিম সেখানে উপস্থিত ছিলেন। সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

এ বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের সময় আরও দুজন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে তারা পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল ধরনের। এটি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল সিলগালা করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!