1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত’

প্রতিনিধি

ভাষা আন্দোলনের পথিকৃৎ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালির সংখ্যা বেশি, তাই বাংলাই হবে রাষ্ট্রভাষা।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু লীগ আয়োজিত ভাষা সৈনিক ও স্বাধীন বাংলার অন্যতম স্বপ্নদ্রষ্টা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ হিন্দু মহাসভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র গুপ্ত।

তিনি বলেন, আমরা আজ এক মহান আত্মার জন্মদিনে সমবেত হয়েছি। ধীরেন্দ্রনাথ দত্তের এই সাহসী উচ্চারণ শুধু ভাষার দাবিই ছিল না– এটি ছিল বাঙালির আত্মপরিচয়ের দাবি, ছিল বাঙালি সত্তার সংগ্রাম।

তিনি আরো বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন অসাম্প্রদায়িক চেতনার দীপ্ত প্রতীক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রদূত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার যোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু তারা ধ্বংস করতে পারেনি তার আদর্শ ও স্বপ্ন।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে দীপক চন্দ্র গুপ্ত বলেন, আমরা যেন তার আত্মত্যাগকে শুধু স্মরণেই সীমাবদ্ধ না রাখি। তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবাধিকার রক্ষা, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও বৈষম্যবিহীন সমাজ গঠনে কাজ করি। ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করি। তিনি বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মত্যাগের আত্মবিশ্বাস নিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যাওয়া হোক আমাদের অঙ্গীকার ও শপথ। বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাঙালির অধিকার চিরজাগ্রত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন– হিন্দু লীগের মহাসচিব বীরেন্দ্র নাথ মৈত্র, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র তন্ত্রী, যুগ্ম মহাসচিব সঞ্জয় কুমার রায় রনি, দপ্তর সম্পাদক সাগর কর্মকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দুলাল সরকার, ভক্ত সংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল, স্বপন কর্মকার, গৌতম সূত্রধর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!