1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা : জাহিদুল ইসলাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা : জাহিদুল ইসলাম

প্রতিনিধি

জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা : জাহিদুল ইসলাম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেও আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল। এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে- যারা আমাদের ছাত্রদের ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, তাদের গণহত্যার বিচার করা। পাশাপাশি রাষ্ট্রের দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা প্রতিষ্ঠানগুলোর গুণগত সংস্কার করা এবং এমন একটি নির্বাচন আয়োজন করা যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা ধীরগতির। এখনো কোনো দৃশ্যমান রায় হয়নি। আমরা আশা করি সরকার দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে জুলাই সনদের মাধ্যমে যে সংস্কারের ঐক্যমত গঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করলেও আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে অনেকেই টালবাহানা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
শিবির সভাপতি বলেন, দীর্ঘ আলোচনার পর একটি সনদে স্বাক্ষর করে পরে আইনি ভিত্তি না দেওয়ার চেষ্টা করা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশা করি সরকার দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে এবং গণভোটের আয়োজন করবে। গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ও তা স্থায়িত্ব লাভ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং সাবেক ছাত্রশিবিরের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!