1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’

প্রতিনিধি

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো- যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়। তিনি বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।
শনিবার (০১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল বলে মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলা কাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।
তিনি আরও বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো- যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানান মোয়াজ্জেম হোসেন আলাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!