1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৩ মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাসের ধাক্কা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৩ মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাসের ধাক্কা

প্রতিনিধি

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৩ মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাসের ধাক্কা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে পালানোন সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।
দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত হালিমা বেগম (৬১) নামে নারী পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
হাসারা হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজধানীর ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ে হয়ে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে চাপা দেয়। এরপর বাসের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় সামান্য দূরে কুচিয়ামোড়া সেতু এলাকায় যানজটে আটকে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাস ও ওই গাড়িগুলোর ৮-৯ জন যাত্রী আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘণ্টা যানজট লেগেছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ধলেশ্বরী সেতু ১ ও ২ এর মাঝামাঝি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি বাস সামনে যানজটে আটকা পড়া ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় পথচারী হালিমা (৬১) আহত হন। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে সড়কে যানজট নিরসন করতে কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!