1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগিটি তোলার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। এর আগে, দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হাসান। তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেনের বগি উদ্ধার হয়েছে। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।

জানা যায়, ট্রেনটি কয়েকশ যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে বিকেল ৫টা ৪০ মিনিটে উদ্ধার করে। পরে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!