1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাঠাওয়ে এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পাঠাওয়ে এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও

প্রতিনিধি

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এ এখন থেকে সিএনজি সেবাও পাওয়া যাবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠাও উদযাপন করছে তাদের ১০ বছরের যাত্রা, আর এই আনন্দঘন মুহূর্তে পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি! এখন থেকে গ্রাহকরা পাঠাও রাইডে একসঙ্গে পাবেন বাইক, কার, ও সিএনজি।

প্রতিষ্ঠানটি জানায়, পাঠাও সিএনজি-তে চলছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার! পাঠাও পে দিয়ে প্রথম ৩টি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০ শতাংশ পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক! অফারটি প্রযোজ্য ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করতে পারবেন। শুধু রাইড অপশন থেকে ‘CNG’ সিলেক্ট করে গন্তব্য দিন আর উপভোগ করুন একদম ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সঙ্গে থাকছে বিডিং মডেল সুবিধাও। আপনার সুবিধা বা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

আপনার প্রতিটি পাঠাও সিএনজি রাইডেই থাকছে পাঠাও সেফটির নিশ্চয়তা, জরুরি অবস্থার জন্য আছে SOS বাটন, পরিবার বা বন্ধুর সাথে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী উভয়ের জন্য ১ লাখ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। এক কোটির বেশি ব্যবহারকারী, তিন লাখ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লাখেররও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!