1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ইসরায়েলি গণহত্যা কি দেখছে না জার্মানি? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি গণহত্যা কি দেখছে না জার্মানি?

প্রতিনিধি

জার্মানির বিরুদ্ধে গাজায় ইসরায়েলের চালানো ‌গণহত্যা, দুর্ভিক্ষ ও হামলাকে না দেখার ভান করে চলার অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এরদোয়ান বলেছেন, ইসরায়েলের হাতে পারমাণবিক ও অন্যান্য অস্ত্র রয়েছে, যা তারা গাজায় ব্যবহার করছে এবং হুমকি দিচ্ছে। অথচ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে এসব অস্ত্র নেই। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েক দিনে ইসরায়েল আবারও গাজায় হামলা চালিয়েছে।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘‘জার্মানি কি এসব দেখছে না?’’ তিনি বলেন, গাজার দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞ বন্ধ করা তুরস্ক, জার্মানি ও অন্যান্য দেশের মানবিক দায়িত্ব। এরদোয়ান বলেন, তুরস্ক ও জার্মানি গাজায় যুদ্ধ বন্ধে একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, তুরস্ক ও জার্মানি দুটি প্রভাবশালী দেশ, যাদের আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব রয়েছে। আমরা যৌথভাবে গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারি।

‘‘হামাসের হাতে কোনো বোমা বা পারমাণবিক অস্ত্র নেই। কিন্তু ইসরায়েলের আছে এবং তারা গতকাল তা গাজায় ব্যবহার করেছে। জার্মানি, কি এটা দেখছে না?’’ জার্মান রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংগঠনকে গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জার্মান রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টকে গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধে এখনই কাজ করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইসরায়েলি এই হামলা গাজা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এরদোয়ান।

সূত্র: এএফপি, এএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!