1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেলা চাই, মামলা নয়—ভৈরবে মশাল মিছিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

জেলা চাই, মামলা নয়—ভৈরবে মশাল মিছিল

প্রতিনিধি

জেলা চাই, মামলা নয়—ভৈরবে মশাল মিছিল
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা ও রেলপথ অবরোধ কর্মসূচির সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে গণঅধিকার পরিষদ ভৈরব শাখার সমন্বয়ক ও জেলা আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের ডাকে সাড়া দিয়ে মিছিলটি শুরু হয়। জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে দুর্জয় মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্জয় মোড়ে এসে শেষ হয়।
জেলা আন্দোলন নেতা নজরুল ইসলাম জিহাদ বলেন, জেলা চাই, মামলা নয়! ভৈরববাসীর ন্যায্য দাবি জেলা ঘোষণার বিষয়টি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রেলপথ অবরোধের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মিছিলে রাতুল, রাহুল পারভেজসহ অর্ধশতাধিক আন্দোলনকারী অংশ নেন। মশাল মিছিল চলাকালে ভৈরব থানা–পুলিশ ও সেনা টহল দলকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা মশাল মিছিল বের করেন। পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে প্রায় ১৫ মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়।
প্রসঙ্গত, কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনে রেলপথ অবরোধের একপর্যায়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!