1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন

প্রতিনিধি

চলতি ২০২৫ সালের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে।

ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি জানান, মালবাহী ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব ২ হাজার কিলোমিটার।

তারপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তানে প্রবেশ করবে ট্রেনটি। তুর্কমেনিস্তান থেকে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে সেই ট্রেন। এই পুরো রুটের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে পৌঁছাতে ট্রেনটি সময় নেবে ২০ থেকে ২৫ দিন।

প্রস্তাবিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে আইটিআই (ইসলামাবাদ-তেহরান-তুরস্ক) ট্রেন সার্ভিস। সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, “আমরা আরও আগেই আইটিআই ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম; কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতাজনিত কিছু সমস্যা, বিশেষ করে হামাস-ইসরায়েল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্ব হয়েছে। এখনও এই প্রকল্পের অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো শেষ হয়ে যাবে। তারপর ৩১ ডিসেম্বর ইস্তাম্বুলের উদ্দেশে ইসলামাবাদ ছেড়ে যাবে প্রথম আইটিআই ট্রেনটি, ইনশাল্লাহ।”

সূত্র : গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!