1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৌলভীবাজারে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বেগমানের আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মৌলভীবাজারে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বেগমানের আহ্বান

প্রতিনিধি

বিএনপি’র চলমান প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সভা।শনিবার(২৫শে অক্টোবর) দুপুরে জেলা বাস-মিনিবাস কার্যালয়ে জেলা বিএনপি’র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপি’র নেতৃবৃন্দ অংশ নেন। সভায় জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি’র চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, নাসির উদ্দিন মিঠু, মোশারফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকসি মিসবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম শেলুন, মৌলভীবাজার পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন সংগঠনকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপি’র প্রতিটি ইউনিটে এ কার্যক্রম আরও গতিশীল করে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!