1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাওয়া মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাওয়া মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের

প্রতিনিধি

হাওয়া মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের
রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের মাংস ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর মামুনসহ ৩ জন বসে গল্প করার সময় হঠাৎ করেই বিকট শব্দসহ ধোঁয়ার সৃষ্টি হয়ে ঘরের টিনের চাল উড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে রয়েছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম বলেন, হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার রক্তের প্রয়োজন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!