1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদরাসায় ৯ বছরের ছাত্রীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মাদরাসায় ৯ বছরের ছাত্রীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক হাফিজিয়া মাদরাসায় ৯ বছর বয়সী ছাত্রী জান্নাতুলের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মাদরাসার শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২০ জুন গলাচিপার গোলখালী নুরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদরাসার ছাত্রী জান্নাতুলের রহস্যজনক মৃত্যু হয়। নিহত জান্নাতুল পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আলী আকবরের মেয়ে। আদর্শিক হাফেজা হওয়ার উদ্দেশ্যে জান্নাতুল ওই মাদরাসায় ভর্তি হয়েছিল। তখন অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান দাবি করেন, জান্নাতুল সাপের কামড়ে মারা গেছে।

পুলিশ জানায়, গত ২০ জুন রাতে মাদরাসার ছাত্রী জান্নাতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরদিন শনিবার সকালে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা গলাচিপা থানায় হত্যা মামলা করেন। নিহত জান্নাতুলের বাবা আলী আকবর বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার ন্যায়বিচার চাই। আমি চাই এই হুজুরের ফাঁসি হোক।

এ বিষয়ে আসামির বড় ভাই মো. মাসুম বিল্লাহ বলেন, আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। সে ষড়যন্ত্রের শিকার। আমরা আদালতে সঠিক রায় পাব বলে আশাবাদী।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমানকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!