1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) কালীপূজার রাতে, উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে।

চোরেরা ১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নেয় এবং ঘটনাস্থলে ফেলে রেখে যায় ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার কিছু যন্ত্রপাতি। তবে এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার দুই দিন পর, গত বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে কবরস্থানে ভিড় জমাতে থাকেন স্থানীয় লোকজন।

এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে কিছু কবরের মাটি আলগা দেখতে পান। পরে কাছ থেকে দেখতে গিয়ে বুঝতে পারেন- কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এরপর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন জানান, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোর অধিকাংশেই গত এক থেকে দেড় বছরের মধ্যে মানুষকে দাফন করা হয়েছিল। এই ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ বলেন, সোমবার অমাবস্যার রাতে চোরেরা কবরস্থানে ঢুকে এক থেকে দেড় বছর আগের কবরগুলো খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। মঙ্গলবার সকালে মুসল্লিদের মাধ্যমে ঘটনা জানাজানি হলে ১৬টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয়দের সহায়তায় কবরগুলোতে নতুন করে মাটি দেওয়া হয়।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ঘটনাটি আমাদের জানা আছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!