1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফগানিস্তানে ডায়রিয়ায় এক বছরে ৯৭ হাজারের অধিক মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আফগানিস্তানে ডায়রিয়ায় এক বছরে ৯৭ হাজারের অধিক মৃত্যু

প্রতিনিধি

২০২৪ সালে আফগানিস্তানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯৭ হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ বুধবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালে বছরজুড়ে আফগানিস্তানে ডায়রিয়া ও অন্যান্য পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ৪ লাখ ৯৩ হাজার ৬৮ জন মানুষ এবং তাদের মধ্যে মারা গেছেন ৯৭ হাজার ২৪ জন।

আফগানিস্তানের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ নেমাত হোসনাইন বলেন, “গড় হিসেবে বলা যায়, গত বছর প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছেন ১৫৯ জন রোগী, আর হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টা পর মৃত্যু হয়েছে ১৪৭ জন রোগীর।”

মূলত খাবার ও পানিতে দূষণ এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আচার, মসলা, বাজারে খোলা অবস্থায় বিক্রি হওয়া খাবার, শিশুখাদ্যসহ ২০টি বিভিন্ন খাদ্যপণ্য ডায়রিয়ার এই মহামারি অবস্থার জন্য দায়ী।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য নিরাপত্তা বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ হামেদ বলেছেন, “যদি খাদ্য নিরাপদ না হয়, তাহলে তা গ্রহণ করা হলে ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত তো বটেই, ক্যানসার হওয়ারও আশঙ্কা থাক। অনিরাপদ খাদ্য অনেক সময় মানুষের মৃত্যুও ঘটায়।”

আফগান সরকারের খাদ্য নিবন্ধন ও লাইসেন্স বিভাগের পরিচালক ওয়ালি আদেল মনে করেন, দেশে দূষণমুক্ত নিরাপদ খাদ্যের জন্য একটি কার্যকর খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা থাকা জরুরি। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে তিনি বলেছেন, “একটি কার্যকর খাদ্য নিরাপত্তা সংস্থা একদিকে যেমন দেশের অভ্যন্তরে খাদ্যের মান নিশ্চিত করতে পারবে, অন্যদিকে তেমনি বিদেশে খাদ্য রপ্তানির জন্যও খুব সহায়ক হবে। এতে আমাদের খাদ্য রপ্তানির হার বাড়বে।”

জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ডব্লিউএইচও’র তথ্য অনুসারে, জীবাণুযুক্ত দুষিত খাবার ও পানি গ্রহণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর মৃত্যু হয় ৬০ কোটি মানুষের।

সূত্র : তোলো নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!