1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্তে নিয়মিত টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত বিজিবি সদস্যকে দ্রুত রামু সিএমএইচে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর চলমান সংঘর্ষের কারণে মাইন বিস্ফোরণের ঝুঁকি বেড়ে গেছে। সীমান্তে টহলরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!