1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফগানিস্তানকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পাকিস্তানে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আফগানিস্তানকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পাকিস্তানে

প্রতিনিধি

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেক আফগান সেনা নিহত ও বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা। পরবর্তীতে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের হামলায় তাদের ৯ সেনা নিহত হয়েছে।

রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না। পাক প্রধানমন্ত্রী বলেছেন, “পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক উস্কানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।”

তিনি আরও বলেছেন, “আমাদের সেনাদের পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদদ দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেছেন, “আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।”পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

সূত্র: দ্য ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!