1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিবিয়ার সাগরতীর থেকে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লিবিয়ার সাগরতীর থেকে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

লিবিয়ার সাগর তীর থেকে গত ২ দিনে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি স্বাস্থ্য পরিষেবা সংস্থা দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওই মেডিসিন ও সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে উপকূলবর্তী দুই এলাকা মেল্লিতাহ থেকে ৩ জনের এবং জুওয়ারা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর পরের দিন জুওয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিথার সাগরতীর থেকে থেকে উদ্ধার করা হয় আরও ৪৬ জনের মরদেহ।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। সেই নৌযানে ছিলেন কমপক্ষে ৭৫ জন অভিবাসনপ্রত্যাশী, যাদের বেশিরভাগই সুদানের নাগরিক। সাগরপথে কিছুদূর অগ্রসর হওয়ার পর নৌযানটিতে আগুন ধরে যায়। পরে আর সেটির কোনো খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে মৃত এই ব্যক্তিরা সেই নৌকাটির যাত্রী ছিলেন। এক বিবৃতিতে দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, উদ্ধার মৃতদেহগুলোর মধ্যে কয়েকটিকে কবর দেও হয়েছে, বাকি দেহগুলো অটোপসির জন্য মর্গে রাখা হয়েছে। সমুদ্রপথে ইউরোপ গমনের জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি রুট লিবিয়া। মানবপাচারকারীরা বিভিন্ন দেশের নথি বিহীন অভিবাসনপ্রত্যাশীদের জাতিসংঘের অভিবাসন ও অভিবাসী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের তথ্য অনুসারে, বর্তমানে রাজধানী ত্রিপোলিসহ লিবিয়ার ১০০ শহরে বসবাস করছেন ৪৫টি দেশের ৮ লাখ ৯৪ হাজার ৮৯০ জন অভিবাসনপ্রত্যাশী। নথিবিহীন এই লাখ লাখ অভিবাসনপ্রত্যাশীদের সবার লক্ষ্য একটাই— সমুদ্রপথে ইউরোপে গমন।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!