1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত

প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. নাফিজ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ নাফিজের বাবা আবু বক্কার সিদ্দিক বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীতে তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে বনশ্রীর নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আমার ছেলেকে বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আমাদের বাসা বনশ্রী নন্দীপাড়ার তিতাস রোড এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রীর নন্দীপাড়ার তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। আমরা জানতে পেরেছি, তার কাছ থেকে দুটি মোবাইল, মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!