1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেট-দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপান : জানাজায় প্যারোলে উপস্থিতি বাবার:- NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেট-দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপান : জানাজায় প্যারোলে উপস্থিতি বাবার:-

প্রতিনিধি

সিলেট-দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপান : জানাজায় প্যারোলে উপস্থিতি বাবার:-
সিলেটের কোম্পানীগঞ্জে দুই বোনের ঝগড়ার জেরে ছোট বোনের বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তোয়াব আলীর দুই মেয়ে বাড়িতে বসে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুায় ছোট মেয়ে বিষপান করেন।
অচেতন অবস্থায় স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিহতের বাবা তোয়াব আলীকে সম্প্রতি মাদকসহ গ্রেফতার করে র‌্যাব। তিনি সেই মামলায় কারাগারে আছেন। তোয়াব আলী কোম্পানীগঞ্জ উপজেলার মৃত শরীয়ত আলীর ছেলে। সন্তানের মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে এবং জানাযায় অংশ নেয়ার অনুমতির জন্য আদালতে আবেদন জানান তার স্ত্রী। পরে আদালতের অনুমতির প্রেক্ষিতে তোয়াব আলীকে প্যারোলে মুক্তি দেয়া হয়।
শুক্রবার বিকেলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ তোয়াব আলীকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাদ আসর জানাজায় তিনি অংশ নেন। এ সময় সিলেট জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং স্থানীয়রাও সার্বিকভাবে সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!