1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সন্ত্রাসী হামলায় -পুলিশসহ নিহত ২৩  - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানে সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সন্ত্রাসী হামলায় -পুলিশসহ নিহত ২৩ 

প্রতিনিধি

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় গতকাল শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন।

যারমধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এতে বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়।

অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার এসব হামলার দায় স্বীকার করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছে টিটিপি।

আফগান তালেবান আর তেহরিক-ই-তালিবান পাকিস্তান আলাদা সংগঠন। তবে তাদের মধ্যে যোগসূত্রতা রয়েছে বলে দাবি করে থাকে পাকিস্তান। এরআগে বৃহস্পতিবার রাতে টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পরদিনই খাইবার পাখতুনখাওয়ায় একদিনে এত হামলার ঘটনা ঘটল।

গত এক সপ্তাহের মধ্যে টিটিপির হামলায় পাকিস্তানের ৩২ সেনা ও তিন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই বছর যুক্তরাষ্ট্রের সেনারাও আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এরপর থেকেই আফগান-পাকিস্তান সীমান্তে টিটিপির সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান দাবি করে, তালেবান সরকার টিটিপির সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তবে তালেবান এসব দাবি অস্বীকার করে আসছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!