1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’, যে কারণে বললেন তামিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’, যে কারণে বললেন তামিম

প্রতিনিধি

আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’, যে কারণে বললেন তামিম
গেল সোমবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে অংশগ্রহণ করেননি তামিম ইকবালসহ ঢাকার বেশ কিছু সংগঠক। নির্বাচন শেষে আবারও সরব হলেন তামিম। আজ (বুধবার) নির্বাচন বয়কট করা ক্লাবগুলোর হয়ে সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই, যাচাই করে নিবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য এপ্লাই করি, বিভিন্ন মিডিয়ায় দেখলাম আমি ভোট দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেই এবং ইসিকে ইমেইল দেই। ওদের রিপ্লাই এসেছে কাল, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি।’
নির্বাচনের দিন তামিম ফেসবুক পোস্ট দিয়ে স্পষ্ট করেন, তিনি ভোট দেননি, ‘খুবই হাস্যকর জিনিস দেখলাম ইলেকশনে। ৪২টির মতো ভোট কাস্টিং হয়েছে, যার ৩৪টি ই-ভোটে। ই-ভোটিং কেন হয়? হয় আপনি এভেইলেবল না, সেন্টারে যেতে পারবেন না। ৩৪টি ই-ভোট, ৩৪ জনই ওইদিন সেন্টারে ছিলেন। ১২ জন যারা নির্বাচিত হয়েছেন সবাই ই-ভোট দিয়েছেন। এটার মোটিভ কী? ই-ভোটিং করে সারাদিন সেন্টারেই আছেন। তাহলে ই-ভোটিংয়ের দরকার কী? ‘ডিজিটাল বাংলাদেশ’ না ‘একসাথে মিলে বাংলাদেশ’ সেটা অন্য প্রশ্ন…।’
তামিম আরও বলেন, ‘যেটা বললাম, কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চাই। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি। কিছু জিনিস আমাদের তরফ থেকে, অতটুকুই থাকুক। এগুলো নিয়ে পাবলিকলি ডিসকাস করা ঠিক না। প্রথম দিন থেকে আমরা চেয়েছি ফেয়ার ইলেকশন, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!