1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী নাজিম উদ্দিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

দেশে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী নাজিম উদ্দিন

প্রতিনিধি

দেশের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম নাজিম উদ্দিন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার বাসিন্দা হারিসান সিকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে একটি খাবারের হোটেল ও পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বের হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা আত্মীয়রা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত তাঁকে রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা স্ট্রোকের কারণে এই অকাল মৃত্যু ঘটতে পারে। প্রয়োজনে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হতে পারে।

জানা গেছে, নাজিম উদ্দিন এবার দেশে স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন। পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে নতুন করে জীবন শুরু করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু দেশে ফিরেই এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!