1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয়

প্রতিনিধি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার বিজয়। সোমবার সন্ধ্যায় দেশটির জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।
পোস্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে।’
তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’-এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় এবং ধারণা করা হচ্ছে সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!