1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার আইডিএফের বোমায় গাজায় নিহত হয়েছেন ৬৩ জন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল— এতে নিহত হয়েছেন অন্তত ৬৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিতের মুক্তি নিশ্চিতে গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, সেই পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে বৈঠক শুরু হচ্ছে মিসরের রাজধানী কায়রোতে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইসরায়েল, এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এবং হামাসের প্রতিনিধিদের গতকাল রোববার কায়রোতে পৌঁছেও গেছেন। কিন্তু এসব সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েরের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির জানিয়েছেন, কায়রোর বৈঠক যদি ব্যর্থ হয়— তাহলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারটি। ইসরায়েলের সরকারের মুখাপাত্র শোশ বেদ্রোসিয়ান গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, কায়রোতে বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন।

একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, “আমি প্রত্যাশা করব— প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।”

সূত্র : দ্য গার্ডিয়ান

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!