1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ভোলায় ২৬ বরফকল সিলগালা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ভোলায় ২৬ বরফকল সিলগালা

প্রতিনিধি

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি বরফকল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। একইসঙ্গে বরফ মজুদের দায়ে সাতটি ফিশিং বোটকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চরফ্যাশনের চরমাদ্রাজ, বেতুয়া, নতুন ফ্লুইসগেট, সামরাজ ঘাট, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাটসহ মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর সহযোগিতায় এসব অভিযান চালানো হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন বরফকলগুলো বন্ধ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে জেলা মৎস্য বিভাগ জানায়, একদিনে ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে ২ হাজার মিটার, লালমোহনে ৫ হাজার মিটার এবং মনপুরা উপজেলায় ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। মনপুরা থেকে একটি ট্রলারও জব্দ করা হয়। দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে দুজন জেলেকে আটক করা হয়েছে।

মা ইলিশ রক্ষা কার্যক্রমে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!