ইপেপার / প্রিন্ট
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ একটি টিম নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে আটক করে।
মনিরুল ইসলাম ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে রাজপথে সক্রিয় ছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে তিনি বরিশাল নগরীতে আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জিলাস্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।