1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ সব শিক্ষা প্রতিষ্ঠানে  - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ সব শিক্ষা প্রতিষ্ঠানে 

প্রতিনিধি

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব কারিগরি, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠান ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এতে বলা হয়েছে, সব পলিটেকনিক, মেরিন, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, বিএম প্রতিষ্ঠান ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা চেয়ারম্যান, অধ্যক্ষ ও অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডও একই নির্দেশনা অনুসরণ করে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিলসহ উদযাপন কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখার জন্য সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। পূর্বে ৫ সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত ছুটি পরিবর্তিত হয়ে ৬ সেপ্টেম্বর শনিবার নির্ধারিত হয়েছে। এই দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!