1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারি সাত কলেজ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড় ১০ মিনিট অবরোধ শিক্ষার্থীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সরকারি সাত কলেজ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড় ১০ মিনিট অবরোধ শিক্ষার্থীদের

প্রতিনিধি

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার (৬ আগস্ট) সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে ১০ মিনিটের জন্য অবরোধ করা হয় রাজধানী সায়েন্সল্যাবরেটরি মোড়। এতে কিছু সময়ের জন্য বন্ধ ছিল মিরপুর সড়কে যান চলাচল।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করে রাখেন তারা। একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।

এর আগে ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। জানা গেছে, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থীর। পরে তাদের নিয়ে বেলা ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। এসময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!