1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিশুর রাগ নিয়ন্ত্রণ করার ৫ কৌশল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শিশুর রাগ নিয়ন্ত্রণ করার ৫ কৌশল

প্রতিনিধি

শিশুর রাগ একটি স্বাভাবিক আবেগ, যা তাদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় এই রাগ সামলানো কঠিন হয়ে পড়ে, যা বাবা-মা এবং শিশু উভয়ের জন্যই চাপের কারণ হয়। কীভাবে শিশুদের রাগের কারণগুলো বোঝা যায় এবং তা সঠিকভাবে পরিচালনা করা যায়, তা জেনে নিন—

রাগকে গুরুত্ব না দেওয়া
শিশুরা রাগ করলে খেয়াল রাখুন ইচ্ছাকৃতভাবে সে চিৎকার-চেঁচামেচি করছে কি না। যদি সে স্বেচ্ছায় এসব করে তবে তাতে গুরুত্ব দেবেন না। তা এড়িয়ে যান। গুরুত্ব না পেলে দেখবেন নিজেই কান্নাকাটি বন্ধ করে দিয়েছে।

সব জায়গায় ঘুরতে না যাওয়া
শিশুরা সাধারণত বিভিন্ন আবদার করেই থাকে। সেটা চকোলেটের জন্য হোক কিংবা খেলনা। সন্তানের আবদার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আপনি। তাই তাকে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না, যা দেখে সে জেদ করতে পারে।

কান্না থামাতে জোর করবেন না
মনে করুন— বাইরে কিংবা পরিবারে অন্যান্যদের সাথে সে জেদ করছে। চাওয়া-পাওয়া না মেটালে চিৎকার-চেঁচামেচি করছে। তখন তাকে কান্না থামাতে জোর করবেন না। মনে রাখবেন আপনি যত তাকে থামতে বলবেন, সে ততই কান্নাকাটি করবে। তার চেয়ে তাকে একা থাকতে দিন। কিছুক্ষণ পর দেখবেন সে নিজে থেকে শান্ত হয়ে যাবে।

কয়েকটি লক্ষ্য স্থির করে দিন:
মনে রাখবেন, প্রতিদিন কোনো কিছু চাওয়া মাত্রই পেয়ে গেলে শিশুরা যেকোনো জিনিস চেয়ে বসে। তা না পেলে মুহূর্তেই জেদ তৈরি হয়। তাই ভুল করেও তাদের আবদার সাথে সাথেই পূরণ করবেন না। কোনো কিছু পাওয়ার জন্য শিশুকে কয়েকটি লক্ষ্য স্থির করে দিন। আপনার শর্তপূরণ হয়ে গেলে, তবেই তাকে সে জিনিসটি দিন।

অন্যদের সাথে মিশতে দিন
শিশুর রাগ কমাতে তাকে নানা কাজে ব্যস্ত রাখুন। তা হতে পারে— ছবি আঁকা, খেলাধুলা। বর্তমানে শিশুরা অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেশার সময়, সুযোগ পায় না। তাদের সে সুযোগ করে দিন। এতে তাদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধির পাশাপাশি রাগও কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!