1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা সিটি কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা সিটি কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হক এবং তার ঘনিষ্ঠ প্রশাসনিক সিন্ডিকেটের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন ২৫ ও ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, স্বঘোষিত অধ্যক্ষ কাজী নিয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতার চর্চা করছেন এবং তার নেতৃত্বে গঠিত একটি নির্দিষ্ট সিন্ডিকেট প্রশাসনিক অনিয়মে জড়িত। তাদের পদত্যাগের দাবিতে দুপুর ১২টা ১০ মিনিট থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ৪০-৪৫ জন শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা কলেজ কর্তৃপক্ষের দেওয়া সব ধরনের নোটিশ বয়কট করেছেন এবং শিক্ষার্থী আহতের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও বেতনসহ কলেজের যাবতীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে কলেজ প্রশাসন উভয় ফটক বন্ধ করে দেওয়ায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান করলেও এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ঘটেনি। কলেজ সংলগ্ন সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ৮ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন– এইচএসসি ২৬তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান তানিম ও অপু। তাদের ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওইদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করে এবং পরদিন ৯ জুলাই অভ্যন্তরীণ ক্লাস ও ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে বোর্ডের অধীনে অনুষ্ঠাতব্য পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানানো হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা কলেজ প্রশাসনের ‘একতরফা ও দমনমূলক’ নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবেন।

অন্যদিকে, বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!