1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অফিসে আপনার বন্ধুরূপী শত্রু কে? যেভাবে চিনবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

অফিসে আপনার বন্ধুরূপী শত্রু কে? যেভাবে চিনবেন

লাইফস্টাইল ডেস্ক :

অফিসে বন্ধু থাকা আশীর্বাদের মতো। এ ধরনের বন্ধুরাই আমাদের চাপ এবং চ্যালেঞ্জিং সময় কাটিয়ে উঠতে সাহায্য করে। তারা আমাদের সাফল্যও উদযাপন করে। তবে বন্ধু হিসেবে অভিনয় করলেও আসলে বন্ধু নয়, এমনও সহকর্মী থাকতে পারে। এ ধরনের মানুষই হলো বন্ধুরূপী শত্রু।

বন্ধুরূপী শত্রুকে আপনি হুট করে চিনতে পারবেন না। তারা কখনো সরাসরি নিজের পরিচয় জানান দেয় না। বরং আপনাকে সহযোগিতার, সহমর্মিতার ভান করতে পারে। তাহলে কীভাবে চিনবেন? চলুন জেনে নেওয়া যাক-

উল্টাপাল্টা প্রশংসা

এ ধরনের সহকর্মী আপনার প্রশংসা করবে ঠিকই তবে সেইসঙ্গে সূক্ষ্ম খোঁচাও দেবে। যেমন আপনার কোনো কাজ ভালো হলে বলবে যে, তোমার কাজটা তো অপ্রত্যাশিতভাবে ভালো হয়ে গেছে। এর অর্থ হলো আপনার দক্ষতাকে ছোট করে দেখা। এ ধরনের মন্তব্য আপনার মনোভাব নষ্টও করে দিতে পারে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না। বরং আপনাকে খোঁচা দিয়ে কথা বলতে চাইলে আপনিও তাকে সমর্থন দেওয়ার ভান করুন। এতে তার উদ্দেশ্য সফল হবে না।

গোপন প্রতিযোগিতা

সরাসরি প্রতিযোগিতা করার পরিবর্তে এ ধরনের মানুষেরা গোপনে আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা আপনার আইডিয়া, কাজের ধরন নকল করবে। এমনকী আপনার বন্ধুদেরও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। সবকিছুই করবে আপনাকে সাহায্য করার বা আপনার সঙ্গে ভালো আচরণ করার ভান করে। এই ধরনের লোকদের থেকে সাবধান থাকুন, এদের থেকে দূরে থাকাই ভালো।

আপনার সফলতা তারা দেখতে পায় না

একজন প্রকৃত বন্ধু কঠিন পরিস্থিতিতে এবং সাফল্যে আপনার পাশে থাকবে। আপনার সাফল্য উদযাপনে তারা সত্যিই খুশি হয়। কিন্তু আপনার সফলতায় আপনারই বন্ধুরূপী কেউ ঈর্ষা করা শুরু করতে পারে। কেন? কারণ গোপনে সে আপনাকে সহ্য করতে পারে না। আপনার উন্নতি তার জন্য বিশাল অস্বস্তির কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!