1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশ কর্মকর্তার ওপর হামলাসহ ডাকাতি : ৬ ডাকাত দুই দিনের রিমান্ডে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পুলিশ কর্মকর্তার ওপর হামলাসহ ডাকাতি : ৬ ডাকাত দুই দিনের রিমান্ডে

প্রতিনিধি

রাজধানীর পল্লবী থানাধীন কাঁচা বাজার এলাকায় ছুটিতে থাকা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের ওপর হামলা ও ডাকাতির অভিযোগে করা মামলায় ডাকাত দলের ৬ সদস্যর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন— আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩), সুমন (১৯)।

এদিন তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ জুন পল্লবী থানাধীন কাঁচা বাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। ওই দিন সকাল সাড়ে ১০টায় মাংসের দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার ডাকাতি করে নিয়ে যায়।

পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যান। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। পরে পল্লবীর কাঁচা বাজার থেকে আজ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!