1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানুষকে ভালো কথা বলার গুরুত্ব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মানুষকে ভালো কথা বলার গুরুত্ব

লাইফস্টাইল ডেস্ক :

মানুষকে ভালো কথা বলার গুরুত্ব
মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও উত্তম কথা বলা ইসলামি জীবনবোধের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একজন মুসলিমের পরিচয় শুধু নামাজ-রোজা নয়, বরং তার মুখনিঃসৃত শব্দেও। কোরআন ও হাদিসে ভালো কথা বলার নির্দেশ স্পষ্টভাবে এসেছে। আল্লাহ তায়ালা বলেন—

তোমরা মানুষদের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। (সূরা আল-বাকারা, আয়াত : ৮৩)। এই আয়াতে আল্লাহ মানুষকে আদেশ করেছেন যেন তারা সকলের সঙ্গে সৌজন্যমূলক ও নম্র ভাষায় কথা বলে।

আরেক স্থানে আল্লাহ বলেন, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’। (সূরা আল-ফুরকান, আয়াত : ৬৩)। এই আয়াতে বোঝা যায়, উত্তেজনাপূর্ণ পরিবেশেও একজন মুমিনের জবাব হওয়া উচিত শান্তিপূর্ণ এবং নম্র।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালো কথা বলার গুরুত্ব অনেকবার ব্যক্ত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (বুখারি ও মুসলিম)। এখানে বোঝানো হয়েছে, অপ্রয়োজনীয় বা কষ্টদায়ক কথা না বলে চুপ থাকাও একটি উত্তম নৈতিকতা।

ভালো কথা শুধু সম্পর্ক তৈরি করে না, বরং তা হৃদয়ে প্রশান্তি আনে। রাসুল (সা.) আরও বলেন, ভালো কথা একটি সদকা (দান) (মুসলিম)। অর্থাৎ, একজন মানুষ তার মুখের মাধ্যমে অন্যকে উপকার করতে পারে বিনা খরচেই।

বর্তমান সমাজে অনেক সম্পর্ক শুধু তিক্ত বাক্য বিনিময়ের কারণে নষ্ট হয়ে যায়। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে—কথায় যদি দয়া, সহানুভূতি ও নম্রতা থাকে, তবে তা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে।
মুসলিম হিসেবে আমাদের উচিত সবসময় চিন্তা-ভাবনা করে কথা বলা, যেন তা কাউকে আঘাত না করে বরং উপকারে আসে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানুষের হৃদয়ে স্থান করে নিতে চায়লে মুখের ভাষা শুদ্ধ করাই হবে প্রথম পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!