1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস

প্রতিনিধি

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে পুনরায় কলেজটির অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক এ কে এম ইলিয়াস তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সকল সুবিধা স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরো জানানো হয়, জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ বিভাগ, পরিবহন অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি মুদ্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে প্রজ্ঞাপনটির অনুলিপি প্রেরণ করা হয়েছে। অধ্যাপক এ কে এম ইলিয়াসও প্রজ্ঞাপনের অনুলিপি পেয়েছেন বলে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে তাকেই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!