1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বরে মধ্যে গাজা শহরের আল-তুফাহ এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে ১৬ জন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।

বুধবারের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন একদিন আগেই মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হন।
গাজার সরকারি মিডিয়া অফিস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক এই আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ২৩৪টি আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছে।

অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের আল-ওয়াহদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। সূত্রটি জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং একজন সাংবাদিকও রয়েছেন।

আনাদোলুর একজন প্রতিবেদকের মতে, হামলার শিকার ওই এলাকায় অনেক দোকান রয়েছে। আর এই কারণে হামলার সময় বাজারটিতে বহু মানুষ ছিলেন।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি বিমান হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে। একই শহরের পূর্বাঞ্চলে বানি সুহাইলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে একজন ফিলিস্তিনি এবং তার স্ত্রী প্রাণ হারিয়েছেন বলে একই সূত্র জানিয়েছে।

এছাড়া মধ্য গাজা উপত্যকার পূর্ব দেইর আল-বালাহের মুনাসিরা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী এক শিশুসহ আরও তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব তেল আল-জাতার পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বাড়িঘর ধ্বংস করেছে।
আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!