1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান

প্রতিনিধি

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অপসারণের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ অবস্থান কর্মসূচি করেন তারা।

এ সময় ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম কি করে’, ‘কুয়েটের সংগ্রাম, চলছে চলবে’, ‘একদফা এক দাবি, মাসুদ তুই কবে যাবি’, ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, কুয়েটে আজকে একটি বিশাল আন্দোলন চলছে। অনেক শিক্ষার্থী অনশনে বসেছে। আমরা এই সমাবেশ থেকে ভিসির পদত্যাগের পাশাপাশি দাবি জানাই যে, ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ তুলে নিতে হবে।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, খুলনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার দাবিতে আমাদের ভাইয়েরা অনশন করছে গত তিন দিন যাবৎ। কিন্তু আমরা দেখতে পারছি, আমাদের ভাইদের ওপর অন্যায় ও জুলুম করার পরও কুয়েটের ভিসি তার স্ব পদে বসে আছে। আমরা আমাদের ভাইদের পাশে আছি, অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি সরকারকে।

অবস্থান কর্মসূচিতে ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে কুয়েটে পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!