1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিনিধি

গাজায় ইসরায়েলি গণহত্যা, যুদ্ধ বন্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা ১১টার দিকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইনের নেতৃত্বে এ স্মারকলিপি দেন তারা।

এসময় ড. বিলাল হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি দিয়েছি। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশা করি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!