1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরিন আফরোজকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

তুরিন আফরোজকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

প্রতিনিধি

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ/ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) উত্তরা পশ্চিম থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে। দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। রিমান্ড শুনানিকালে তুরিন আফরোজকে এজলাসে তোলা হবে।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান খান রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৩০নং আসামি তুরিন আফরোজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!