1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের পরের লক্ষ্য জানালেন আফগানিস্তান কোচ ট্রট - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিশ্বকাপের পরের লক্ষ্য জানালেন আফগানিস্তান কোচ ট্রট

প্রতিনিধি

আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে এরচেয়ে বড় ম্যাচ আগে ছিল কি না তা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। কাবুলি আর টুপি পরে যাত্রা শুরু করেছিল আফগানিস্তানের ক্রিকেট। এরপর মাত্র দেড়যুগের ব্যবধানে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানরা। ১৮ বছরের মধ্যে স্বীকৃত ক্রিকেটে টি-টোয়েন্টির সেরা চার দলের একটি আফগানিস্তান। 

রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খানরা যেন এমন এক দিনেরই স্বপ্ন দেখেছিলেন। ২০০৬ সালে শরণার্থী শিবিরে তাজ মালিকের অধীনে শুরু হয়েছিল আফগানিস্তান ক্রিকেটের যাত্রা। নওরোজ মঙ্গল, শাপুর জাদরান, আসগর আফগানদের হাত ধরে আফগানিস্তান ক্রিকেট যাত্রা শুরু করে। দেড়যুগের ব্যবধানে তারা খেলতে নামলো বিশ্বকাপের সেমিফাইনাল।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ আফগানিস্তানকে দেখিয়ে দিলো ক্রিকেটের বিপরীত এক দিক। মার্কো জানসেন, তাবরাইজ শামসি আর কাগিসো রাবাদার বোলিং আগুনে পুড়ল আফগানদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৫৬ রানে অলআউট হলো আফগানিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে এত কম রানে আউট হওয়ার নজির নেই।

এমন ভরাডুবির পর কোচ জোনাথন ট্রটের চিন্তায় দলের মিডল অর্ডার।  পুরো আসরেই গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিই মান বাঁচিয়েছিল আফগানদের। ফাইনালে গুরবাজ ফিরলেন শূন্য রানে আর জাদরানের ব্যাট থেকে এলো মোটে ২ রান।

আর তাতেই বেরিয়ে এলো আফগান ব্যাটিংয়ের দৈন্যদশা। প্রেস ব্রিফিংয়ে ট্রট জানালেন মিডল অর্ডারের ব্যাটার খুঁজতে চান তিনি, ‘সম্ভবত আমরা গুরবাজ আর ইব্রাহিমের রানের ওপর একটু বেশিই নির্ভরশীল হয়ে পড়েছিলাম। আর কেউই রান করতে পারেনি। আমাদের এর কারণ খুঁজে বের করতে হবে। আমাদের আরও কিছু ব্যাটার দরকার যারা রান করবে এবং ওপেনারদের মতোই ধারাবাহিক হবে। যেটা ম্যাচেও আমাদের সুযোগ বাড়িয়ে দেবে। তাই সামনের দিনে এটাই আমাদের প্রজেক্ট।’

এমন ম্যাচের পর অবশ্য কিছুটা দায় দিলেন পিচের দিকেও, ‘প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রটের বক্তব্য, ‘কিছু বলে নিজেকে সমস্যায় ফেলতে চাই না আমি। তবে এটা এমন পিচ ছিল না যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। এটাই সবচেয়ে সহজ কথা। এটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত বল-ব্যাটের।’

তবে বিশ্বকাপের এমন এক ম্যাচে আগে বোলিং না করার আক্ষেপ নেই জোনাথন ট্রটের। বরং এবারের আসরের ক্রিকেটীয় চেতনা ধরে রেখেই সামনে এগুনোর লক্ষ্য তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!