1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শনিবার রোজা রাখা নিয়ে হাদিসে কি বলা হয়েছে ? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শনিবার রোজা রাখা নিয়ে হাদিসে কি বলা হয়েছে ?

প্রতিনিধি

রমজান মাসের ফরজ রোজা ছাড়াও পুরো বছর বিভিন্ন ধরনের নফল রোজা রয়েছে। শবে বরাত, শাওয়ালের ৬ রোজা, আরাফার রোজা, মুহাররম মাসে আশুরার রোজা। এই রোজা ছাড়াও প্রতি মাসের আইয়ামে বিজ এবং সোম-বৃহস্পতিবারের রোজা রয়েছে। এই দিনগুলোতে রোজা রাখার ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে।

কেউ চাইলে এক দিন পর পর নফল রোজা রাখতে পারেন। এটি হজরত দাউদ আ.-এর সুন্নত আমল। যারা বেশি বেশি নফল রোজা রাখতে পছন্দ করেন, রাসূল সা. তাদের এইভাবে রোজা রাখতে উৎসাহিত করেছেন।

নফল রোজা রাখার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, তাহলে শুধু শনিবার নফল রোজা রাখা যাবে না। হাদিসে এ বিষয়ে অনুৎসাহিত করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী শুধু শনিবার রোজা রাখা মাকরূহ। রাসূল (সা.) শুধু শনিবার রোযা রাখতে নিষেধ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

لَا ‌تَصُومُوا ‌يَوْمَ ‌السَّبْتِ ‌إِلَّا ‌فِي ‌مَا ‌افْتُرِضَ ‌عَلَيْكُمْ، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ، أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضَغْهُ

‘তোমরা শুধু শনিবারে রোজা রেখো না। তবে ওই দিন তোমাদের ওপর ফরযকৃত সওম রাখতে পারো। তোমাদের কেউ যদি সওম ভঙ্গের জন্য আঙ্গুর গাছের ছাল বা অন্য গাছের ডালা ছাড়া কিছু না পায়, তাহলে তা চিবিয়ে সওম ভঙ্গ করবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৪২১)

শনিবার ইহুদি সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু শনিবার রোজা রাখলে শনিবারকে গুরুত্ব দেওয়া হয়। এ কারণেই মূলত রাসূল (সা.) নিষেধ করেছেন। এক্ষেত্রে কেউ যদি শুধু শনিবার রোজা রাখতে চায় তাহলে একদিন আগে বা পরের সাথে মিলিয়ে দু’টি রোজা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!