শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ের আগে সায়রাকে যে শর্ত দিয়েছিলেন এ আর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

যৌথ পরিবার ছিল এ আর রহমানের। তাই সেখানে যেকোনো নতুন সদস্যের জন্য প্রতিকূলতা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে অনেক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রহমান। তবে শিল্পী ও সায়রার সন্তান আসার পর সব ঠিক হয়ে যায় বলেও জানিয়েছিলেন শিল্পী। কিন্তু আজ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন, তা যেন মেনে নিতে পারছে না অনেকেই।

পরে এক সাক্ষাৎকারে স্ত্রী সায়রা বানুর চরিত্রের আরও একটা দিক তুলে ধরেছিলেন রহমান। বলেছিলেন, ‘সায়রার চরিত্রের দুটি দিক আছে, যখন সে শান্ত খুবই শান্ত, আবার যখন সে রেগে যায় প্রচণ্ড রেগে যায়। হয়ত ও শপিং-এ বের হতে চাইছে, তবে পারছে না, তখন ও খুব রেগে যেত।’