শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ে করতে ইন্দোনেশিয়ায় ছুটে যান শাকিউল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুন, ২০২৪

প্রথমে প্রেম তারপর পরিণয়। সেই পরিণয়ের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে স্বামীর হাত ধরে জয়পুরহাটের ক্ষেতলালে এসেছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। গত ১০ জুন এই তরুণীর সঙ্গে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবকের ইন্দোনেশিয়ায় তাদের রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। 

ওই যুবকের নাম শাকিউল ইসলাম (২৯)। তিনি ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। আর তরুণীর নাম তারাডা বার্লিয়েন মেগানেন্দা (২৭)। তার বাবার নাম লাসিমিন। ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন তারাডা বার্লিয়েম। প্রেমের টানে ইন্দোনেশিয়ায় ছুটে গিয়েছিলেন শাকিউল। বিয়ে করে স্ত্রী নিয়ে দেশে ফিরেছেন।

শাকিউলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে প্রায় ৫ বছর ধরে ঢাকায় থাকতেন শাকিউল। সেখানে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন। ঢাকা থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের ‘স্পিকিং টুয়েন্টিফোর’ নামের একটি অনলাইন সাইটের মাধ্যমে শাকিউল ও তারাডা বার্লিয়েমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৫ বছর ধরে তাদের প্রেম চলে। গত ২ মাস আগে শাকিউল ইসলাম ইন্দোনেশিয়ায় যান। এ মাসের ১০ জুন ওই দেশের আইন ও রীতি মেনে সেখানে তাদের বিয়ে সম্পন্ন হয়।