বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪, মনুস্কো, কঙ্গো কন্টিনজেন্টে মোট ৬২ জন সদস্য পাঠাচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গো প্রেরিত কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। তিনি শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম বৃদ্ধি করার জন্য আহ্বান জানান।
বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গোতে একটি সি-১৩০বি বিমান এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে মনুস্কো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। বানাটু-১৫ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ।
আগামী ২৫ জানুয়ারি কন্টিনজেন্টের ৩৫ জন সদস্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন। বাকি ২৭ জন সদস্য ২ ফেব্রুয়ারি মিশনে যোগ দেবেন।
এই মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় অবদানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।