বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেছারাবাদে র‍্যালি হুইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নেছারাবাদ ( পিরোজপুর ) ৭ই অক্টোবর মঙ্গলবার আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম নেছারাবাদ পিরোজপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব তাপন বিশ্বাস।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে কোমলমতি প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহিদুল ইসলাম বলেন, “প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সম্মান ও যত্নশীল হওয়া আমাদের মানবিক দায়িত্ব।”

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।