মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

৯ বছরে কতটা বদলেছেন পূজা চেরী? পুরনো-নতুন ছবি দেখে অবাক ভক্তরা!

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী আবারও আলোচনায়। তবে এবার নতুন সিনেমা নয়, বরং ৯ বছর আগের একটি ছবি ও বর্তমানের ছবি একসঙ্গে শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন পূজা। একটি ২০১৭ সালের, অন্যটি ২০২৬ সালের। দুই ছবির পার্থক্য চোখে পড়লেও সময়ের সঙ্গে তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের পরিবর্তন নিয়েই শুরু হয়েছে ভক্তদের ব্যাপক আলোচনা।

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, “২০১৭ বনাম ২০২৬। সময় কত দ্রুত চলে যায়…”

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, “আগেই বেশি কিউট ছিলে পূজা”, কেউ বলেছেন “টিন ভার্সেস ম্যাচিউর”, আবার অনেকে মন্তব্য করেছেন, “সময় বদলেছে, কিন্তু তুমি একই রয়ে গেছো।” এমনকি কয়েকজন ভক্ত তাকে বিয়ের পরামর্শও দিয়েছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন পূজা চেরী। নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে। একই বছর ‘পোড়ামন ২’‘দহন’-এর সাফল্যে তিনি ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

এরপর একে একে ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও ‘দম’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সবশেষে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেলেও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।