বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৬০ উইকেট নেওয়া আকিব কি জাতীয় দলে ডাক পাবেন?

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

জম্মু-কাশ্মির ৬৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছে। ঐতিহাসিক এই সাফল্যের পথে অন্যতম বড় অবদান রেখেছেন তরুণ পেসার আকিব নবি। এখন প্রশ্ন উঠেছে, ভারতের জাতীয় দলে কি জায়গা হচ্ছে তার?

২৪ বছর বয়সী এই পেসার বল হাতে আগুন ঝরান। ১০ ম্যাচে ১২.৫৬ গড়ে তুলে নিয়েছেন ৬০ উইকেট। আর এই মৌসুমই শুধু নয়, একটানা ভালো পারফর্ম করছেন আকিব। তবে কি জাতীয় দলে খেলার অপেক্ষার অবসান ঘটতে চলেছে? এই নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিঠুন মানহাস।

তিনি বলেন, ‘আকিব নিজেকে উজাড় করে দিয়েছে। সেরা ছন্দে রয়েছে ও। শুধু এই মৌসুমেই নয়, আগের বছরেও দারুণ ফর্মে ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যে এমন পারফর্ম করছে তা নয়, অন্য ফরম্যাটেও প্রমাণ দিয়েছে দক্ষতার। আমি নিশ্চিত, এই পারফরম্যান্সের পুরস্কার পাবে আকিব। নির্বাচকরা নিশ্চয়ই নজর রাখছেন। আশা করি, ভবিষ্যতে সুযোগ পাবে জাতীয় দলে।’

গত মৌসুমে রঞ্জিতে ৪৪ উইকেট নিয়েছিলেন আকিব। এবার সেটা বেড়ে হয়েছে ৬০। আসন্ন আইপিএলেও দল পেয়েছে দল পেয়েছেন। ৮ কোটি ৪০ লাখ টাকায় তার দল দিল্লি ক্যাপিটালস। এবার জাতীয় ধলে ডাক পাওয়ার অপেক্ষায় ‘বারমুল্লার ডেল স্টেইন’।