শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন।পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না। এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে।