বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫,৬০০ পোস্টাল ব্যালট ফেরত, বেশি ফেরত মালয়েশিয়া থেকে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

প্রবাসীদের সঠিক ঠিকানা না থাকার কারণে ৫,৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে, যার মধ্যে ৪,০০০টি মালয়েশিয়া এবং ১,৬০০টি ইতালি থেকে এসেছে। এই তথ্য সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন কমিশন (ইসি) থেকে জানান।

তিনি বলেন, “প্রবাসীদের সঠিক ঠিকানা না থাকার কারণে এসব ব্যালট তাদের হাতে পৌঁছায়নি। তবে ফেস ডিটেকশন প্রযুক্তি থাকায় একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখেও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

এছাড়া, পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা ভাঙার কারণে অকার্যকর হয়েছে।

এবার সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ঠিকানা হালনাগাদ করার জন্য সতর্ক করেছে এবং জানিয়েছেন যে, ঠিকানা ঠিক থাকলে ভোটের কোনো ঝুঁকি নেই।